top of page
আরণ্য সঙ্গীত ও অন্যান্য রচনা

আরণ্য সঙ্গীত ও অন্যান্য রচনা

₹500.00 Regular Price
₹375.00Sale Price

লেসিয়া উক্রাইঙ্কা

মূল উক্রাইনীয় থেকে প্রথম বাংলা ভাষান্তর মৃদুলা ঘোষ
কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

উনিশ শতকের সাম্রাজ্যবাদী পুরুষতান্ত্রিক পূর্ব ইউরোপ ও রাশিয়া, যেখানে সাফল্য মানেই আনুগত্য—সেখানে এক অনন্যা উক্রাইনীয় কবি ও লেখিকার আবির্ভাব—লেসিয়া উক্রাইঙ্কা। দশটি ভাষায় পারদর্শী লেসিয়ার পাণ্ডিত্যে ও মননে পরিপূর্ণ মাতৃভাষায় শাণিত কলম ছিল জারশাসিত রাশিয়ার বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র। শৈশব থেকে দুরারোগ্য রোগে আক্রান্ত লেসিয়া মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেও তিনি আজও প্রত্যেক নারীর অনুপ্রেরণা। নারীবাদের প্রচলনের অনেক আগেই তিনি নারী স্বাধীনতার প্রতীক।উক্রাইনীয় জাতীয় আন্দোলন ও রুশ উপনিবেশের বিরোধীতা ছাড়াও তিনি সোশ্যাল ডেমোক্র্যাসির সামাজিক উন্নয়নে বিশ্বাস করতেন। যে কোন গোঁড়া মতবাদের সমালোচনায় মুখর, বিশ শতকের প্রাক্কালে তিনি দিয়েছেন বাইবেল ও ঋগ্বেদের তত্ত্বের সাহিত্যিক রূপায়ণ। তাঁর সৃষ্ট নায়িকারা মিথ্যার আবরণ ছিঁড়ে মুক্ত মন ও নতুন চেতনার প্রতীক। ১৫৫ বছর পরেও লেসিয়ার সৃষ্টি কিংবদন্তি–সাবলীল সৌন্দর্যের আড়ালে জ্বলন্ত বিদ্রোহ। তাঁর জীবন প্রমাণ করে–শুধুমাত্র পৌরুষত্বে নেই শক্তির প্রকাশ।


প্রকাশনা যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা [] বাকি তথ্য পেজের নীচে

  • Translator

    Mridula Ghosh

  • Publisher

    Jadavpur University Press

     

  • ISBN

    978-81-986567-5-9

  • Other Details

    ৩৩৯ পৃষ্ঠা | পেপারব্যাক।

     

     

  • Category

    ফিকশন, নন-ফিকশন, অনুবাদ।

     

  • Tag

    Aaranya Sangeet O Anyanyo Rachana

আরও বই

bottom of page