top of page
বাঙালির বটতলা প্রথম খণ্ড

বাঙালির বটতলা প্রথম খণ্ড

₹700.00 Regular Price
₹560.00Sale Price

সম্পাদনা অদ্রীশ বিশ্বাস, অনিল আচার্য

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

বটতলা বলতে বাঙালি বোঝে বটগাছের নীচের চত্বর, সেখানে এলাকাবাসী নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে, বিশ্রাম নেয়, ফেরিওয়ালা বসে মালপত্ৰ বিক্রি করে, কখনো-বা ক্ষৌরকার চুল-দাড়ি কাটেন । কিন্তু বটতলা-র আইডেনটিটিটা যে কখনো বইয়ের সঙ্গে যুক্ত হতে পারে, এ বিষয়ে ভাবা বেশ কঠিন। অথচ এদেশে ছাপাখানার বিস্তার ও ছাপা বই প্রচলনের আদিযুগে বটতলাকে কেন্দ্র করেই আর-একটা আস্ত প্রকাশনার ধারা তৈরি হয়েছিল, যা ছিল আমাদের দেশীয় সমাজের একটি গুরুত্বপূর্ণ বিকল্প। এই দেশীয় বিকল্প ধারণ করেই গড়ে উঠেছিল প্রায় দুশো বছর আগে (১৮১৮) বটতলা-র আইডেনটিটি। সেই সময় পাঁজি থেকে শুরু করে কিস্যা প্রহসন নাটক ছবি মুসলমান সাহিত্য সব কিছুই ছাপা হতো। প্রথম খণ্ডে ছাপা হলো সেই দেশীয় বিকল্পের নির্বিকল্প গবেষণাভিত্তিক প্রবন্ধের এক সংগ্রহ। আশা করা যায়, যা কিছু অপ্রাপ্তি তা পূরণ হবে দ্বিতীয় খণ্ডে।

 

প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Edited by

    Adrish Biswas & Anil Acharya

     

     

  • Publisher

    Anustup 

  • Other Details

    ৪৩২ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, ইতিহাস, সমাজ-সংস্কৃতি।

  • Tag

    BANGALIR BOTTALA Vol. I [A Collection of Writings, Reprints and Paintings Relating to Bottala]

  • ISBN

    978-93-82425-02-1

     

     

আরও বই

bottom of page