নীল-আন্দোলন ও হরিশচন্দ্র
তপোবিজয় ঘোষ
উনিশ শতকের নীলবিদ্রোহ এবং সাংবাদিক হরিশচন্দ্র মুখোপাধ্যায় ও তাঁর সম্পাদিত ‘হিন্দু পেট্রিয়ট’ সমোচ্চারিত নাম। এক অর্থে হরিশচন্দ্রের প্রত্যক্ষ ভূমিকায় নীলবিদ্রোহ নাগরিক সমাজে সেদিন প্রভাব বিস্তার করেছিল। নীলবিদ্রোহ এবং তার অবদান নিয়ে পরবর্তীকালে বিস্তারিত আলোচনা হলেও এই আন্দোলনে শ্রীমুখোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কিত প্রামাণ্য গ্রন্থ আজও বিরল। তাঁর পত্রিকার প্রতিবেদন, উত্তর-সম্পাদকীয়, পাঠকের পত্রাবলি ইত্যাদি বিদ্রোহের ক্ষেত্রে যে প্রভাব রেখেছিল উত্তরকালে তার বিস্তারিত কোনো গবেষণা হয়নি। ফলে ইতিহাসের প্রেক্ষিতে এই আন্দোলনের অন্যতম মুখ্য সহযোগীর অবদান সম্পূর্ণ সংরক্ষিত নয়। এক অর্থে এই বই সেই অভাবকে পূরণ করার প্রয়াশ। বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে নীলবিদ্রোহে হরিশচন্দ্র ও তাঁর ‘হিন্দু পেট্রিয়ট’-এর ভূমিকা সম্পর্কে এই বইয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া বিদ্রোহের অনুষঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক তথ্য এখানে সংযোজিত হয়েছে যা হরিশচন্দ্র এবং তাঁর সমকালের প্রতি পাঠকের আগ্রহ তৈরি করবে। নীলবিদ্রোহের সার্বিক অবলোকনের ঐতিহাসিক ভূমিকা, এই বইয়ে সযত্নে তুলে আনা হল।
প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে
Author
Tapabijay Ghosh
Publisher
Anustup
Other Details
১৪৪ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, প্রবন্ধ, ইতিহাস।
Tag
Neel-Andolon O Harishchandra (Indigo Movement and Harishchandra)
ISBN
978-93-88123-59-4

















