top of page
গান-বিজ্ঞানের কথা

গান-বিজ্ঞানের কথা

₹500.00 Regular Price
₹375.00Sale Price

পুরব পাল

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

প্রচলিত ধারণা যা-ই হোক না কেন, গানের সাথে বিজ্ঞানের সম্পর্ক নেহাত অনুপ্রাসটুকুর থেকে অনেক বেশি নিবিড়। পছন্দের গানবাজনাকে আমরা মাঝেমধ্যেই ‘আউট অফ দিস ওয়ার্ল্ড’ ব’লে তারিফ করলেও সঙ্গীত বিষয়টা ঘোরতর ভাবেই আমাদের প্রকৃতির অন্তর্গত। আর নিসর্গপ্রকৃতির নানান রহস্যোদ্ধার করার হাতিয়ারের পোশাকী নাম ‘বিজ্ঞান’। অতয়েব, গানবাজনা সংক্রান্ত নানান প্রশ্নের সদুত্তর দেওয়াটা বিজ্ঞানের এক্তিয়ারের মধ্যেই পড়ে। আমাদের ব্যক্তিগত অনুভূতির জায়গায় গানবাজনা ‘ভালো লাগা’ থেকে বর্তমান পৃথিবীতে কম্পিউটারের মাধ্যমে গানবাজনা রেকর্ড ক’রে রাখা, বাজানো, শোনা ইত্যাদি প্রতি পদক্ষেপে হরেক রকম ‘কেন’ আর ‘কীভাবে’ জাতীয় প্রশ্নের আলোচনার মাধ্যমে ‘গান’ আর ‘বিজ্ঞান’-এর এই সম্পর্কটা নিয়েই আলোচনা করা হয়েছে বিশদে। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি নিশ্চয়ই। সে চেষ্টাও করা হয়নি। বরং যেটা করার চেষ্টা হয়েছে, তা হলো গানবাজনা সংক্রান্ত নানান অনুভূতি এবং বিস্ময়ের ক্ষেত্রে একটা কার্যকারণ সম্পৰ্ক স্থাপন। এ বই প’ড়ে দারুণ গাইয়ে বা বাজিয়ে হতে সুবিধে হবে না হয়তো, তবে সঙ্গীতের সৌন্দর্য নৈর্ব্যক্তিক ভাবে অনুভব করা যাবে। এটুকুই প্রয়াস, এবং আশা।

 

প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে

  • Author

     Purab Pal

  • Publisher

    Anustup 

  • Other Details

    ২০৬ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, আলোচনা: শিল্পকলা, সঙ্গীত।

  • Tag

    Gan-bigyaner kotha

  • ISBN

    978-93-88123-99-0

আরও বই

bottom of page