top of page
হলুদ বনের টুসু (প্রান্তকথা)

হলুদ বনের টুসু (প্রান্তকথা)

₹225.00 Regular Price
₹180.00Sale Price

নলিনী বেরা

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

মেদিনীপুর-ওড়িশার সীমানা-লাগোয়া গ্রাম। আজ থেকে ষাট-পঁয়ষট্টি বছর আগের কথা। ইস্কুলে পড়া বারো কি তেরো বছর বয়সের ছেলেটির কাছে সাহিত্য বলতে শুধুই ছিল বৃহৎ লক্ষ্মীচরিত্র। বৃহস্পতিবারের বিকেলগুলোতে সেই সাহিত্যপাঠ ছিল তার পরিবার-প্রতিবেশীর জন্য করণীয় কর্তব্য—‘শিক্ষিত ব্যাটা’ তো বেশি নেই গাঁয়ে! আর ছিল টুসু— অঘ্রানসংক্রান্তি থেকে পৌষসংক্রান্তি পর্যন্ত। গ্রামে গ্রামে, ঘরে ঘরে, মুখে মুখে যে-গানগুলি এই এক মাসে বাঁধা হত, তাতে নিত্যদিনের সুখ-দুঃখজীবনচর্যা গাঁথা থাকত—শহুরে আধুনিকতার যেটুকু টুকরোটাকরা সেখানে পৌঁছতে পারত, তার ছায়াও ধরা থাকত সেসব টুসুগানে।

লোকসুর আর দারিদ্র্যের মাঝে লেখক নলিনী বেরার জন্ম মেদিনীপুরের বাছুরখোঁয়াড় গ্রামে। শৈশব-কৈশোর সেখানেই। 'প্রান্তকথা' সিরিজের এই বইটি লেখকের সেই গহন গ্রামকথা।

 

প্রকাশনা প্রতিক্ষণ [] বাকি তথ্য পেজের নীচে

  • Author

    Nalini Bera

  • Publisher

    Pratikshan

  • ISBN

    978-93-94205-49-9

  • Other Details

    ১২০ পৃষ্ঠা। হার্ডব্যাক।

  • Category

    স্মৃতিকথা, জীবনকথা, প্রান্তকথা

  • Tag

    HALUD BANER TUSU

আরও বই

bottom of page