যুদ্ধ এবং লিঙ্গসত্তা
২০% ছাড়
প্রত্যয় নাথ
যুদ্ধক্ষেত্র থেকে একটা শারীরিক দূরত্ব কল্পনা করে আমরা যতই স্বস্তি পেতে চাই-না-কেন, যুদ্ধের অনুষঙ্গ কিন্তু আমাদের দৈনন্দিনের সব ক-টি দরজায় কড়া নাড়ে। বস্তুত, যুদ্ধের দীর্ঘমেয়াদি অবস্থান যুদ্ধক্ষেত্রের বাইরেই। অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, পরিবেশ—জীবনের প্রতিটি পরিসরে তার সপাট পদচারণা। অর্থনীতিতে তার সরাসরি প্রভাব নাহয় সহজবোধ্য; সামাজিক-সাংস্কৃতিক বিষয়গুলি সে তুলনায় সাধারণ্যে স্বল্পবিবেচিত। লিঙ্গরাজনীতি যেমন। পুরুষবাদ যুদ্ধের প্রয়োজনে তাকে নির্মমভাবে কাজে লাগায়। পৌরুষ ও নারীত্বকে কোথায়, কতটা, কীভাবে ব্যবহার করা হবে—সমরতত্ত্ব তা নিয়ে প্রতিটি যুগে চলতি ধারণার পুনর্নির্মাণ করে চলে।
অধ্যাপক প্রত্যয় নাথ যুদ্ধ-ইতিহাসবিদ। ইতিহাসে বিভিন্ন যুদ্ধের উদাহরণে ও হালনাগাদ গবেষণাসূত্রে আলোকিত তাঁর এই বইটি যুদ্ধ ও সমাজের বহুমাত্রিক সম্পর্কের একটি দিককে বুঝতে আমাদের সাহায্য করবে।
প্রকাশনা প্রতিক্ষণ [] বাকি তথ্য পেজের নিচে
Author
Pratyay Nath
Publisher
Pratikshan
ISBN
978-93-94205-87-1
Other Details
১২৮ পৃষ্ঠা। হার্ডব্যাক।
Category
ইতিহাস, সমাজ-রাজনীতি-দর্শন
Tag
Juddha Ebang Lingasattaa, War and Gender


















