নির্মাণ ও সৃষ্টির পথে
শর্বরী রায়চৌধুরী
সম্পাদনা শুভ চক্রবর্তী
শিল্পীর ‘ভেতর যন্ত্রণা আছে বলেই তো সৃষ্টি হচ্ছে। নো ক্রিয়েশন ইজ পসিবল উইদাউট পেইন’ এইরকম একটি কথা বলেছিলেন শিল্পী শর্বরী রায়চৌধুরী শিল্পভাবনার বিষয়ে বলতে গিয়ে। অন্যদিকে হেনরি মুর যেমন বললেন— ‘একজন ভাস্কর বা চিত্রকরের পক্ষে তার কাজ সম্পর্কে প্রায়শই কথা বলা বা লেখা ভ্রম সৃষ্টি করে।’ আর শর্বরী রায়চৌধুরী তাঁর শিল্পবোধ প্ৰকাশ করতে গিয়ে বলবেন— ‘আমি ভয় পাই। কীই-বা আছে আমার যে সবার সামনে গিয়ে দাঁড়াব?’ এর অর্থ আমরা উপলব্ধি করতে পারব যদি আমরা তাঁর জীবনচর্যার সামনে গিয়ে দাঁড়াই, আর তার পরেই সেই কথার সুতো ধরে এসে পড়বে ভিন্ন এক কথা ‘আসলে নিজের সঙ্গে থাকা নিজেকে জানা এটাও তো খুবই প্রয়োজন আমি নিজেকে জানিনা অথচ অন্যকে জানি বলে প্ৰকাশ করছি সে তো মিথ্যা।’ এই কথার সূত্র ধরে আরও একটু এগিয়ে গিয়ে বলবেন— ‘আমি এখনও রাস্তায় পুকুরের ধারে যদি শ্যাওলা দেখি, দাঁড়িয়ে পড়ি। দেখি কেমন করে তার রুপের মধ্যে কত কী আয়োজন চলছে । কত সৃষ্টি এই জগতের।’ আর আলবার্তো জ্যাকোমেট্টি অনেক আগে ওই একই কথা কিছুটা ভিন্ন স্বরে আমাদের বলেছিলেন— ‘আমি যত বেশি কাজ করি, ততই আমি জিনিসগুলিকে ভিন্নভাবে দেখি, অর্থাৎ, প্রতিদিন সবকিছুই মহিমা অর্জন করে, আরও বেশি অজানা, আরও বেশি সুন্দর হয়ে ওঠে’ তখন।
প্রকাশক: বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে
Edited by
Subho Chakraborty
Publisher
Birutjatio Sahitya Sammiloni
Other Details
হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, ইতিহাস, আলোচনা: সাহিত্য, সংস্কৃতি, স্মৃতিকথা।
Tag
Nirman O Sristir Pothe: Sarbari RayChowdhury
ISBN
978-93-47684-27-2


















