রবীন্দ্রসৌধের আনাচেকানাচে
আশীষ লাহিড়ী
বাজারের চাপমুক্ত বিশুদ্ধ মানবিকতার চর্চা করবে বিশ্বভারতী, আর তার টাকা জোগাবে বাজার-মালিকরাই, না-হয় সামন্ত প্রভুরা, এমন অবাস্তব ধারণা রবীন্দ্রনাথের হয়েছিল কেন? বিজ্ঞান-বিমুগ্ধ কবি প্রযুক্তি-বিমুখ কেন? বাঙালি হিন্দু ভদ্রলোকদের যৌন নীতিবোধের ভণ্ডামি, ব্রাহ্মণ্যতন্ত্র, জাতিভেদ প্রথা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর ঋজু প্রতিবাদের খরতা কি চাপা পড়ে গিয়েছিল তাঁর গুরুবাদী স্তাবক-পরিমণ্ডলের শ্মশ্রু-জোব্বা পূজার উপচারে? হরিচরণের অভিধানের যিনি পৃষ্ঠপোষক, তিনি জ্ঞানেন্দ্রমোহনকে নিয়ে অমন নীরব কেন? কেনই-বা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির ‘কৃষ্টি’র প্রতি তাঁর অকারণ অকরুণতা? রবীন্দ্র-সরণির দুপাশের অলিগলি থেকে তুলে আনা এইরকম কিছু খুচরো জিজ্ঞাসা নিয়ে এই বই।
প্রকাশনা নির্ঝর ।। বাকি তথ্য পৃষ্ঠার নীচে
Author
Ashish Lahiri
Publisher
Nirjhar
ISBN
978-81-984821-3-6
Other Details
১৪৪ পৃষ্ঠা। হার্ডব্যাক।
Category
ননফিকশন, প্রবন্ধ, আলোচনা: সাহিত্য, সংস্কৃতি।
Tag
RABINDRASOUDHER AANACHEKANACHE


















