top of page
তৃতীয় মীর

তৃতীয় মীর

₹250.00 Regular Price
₹200.00Sale Price

শান্তনু কায়সার

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

উনিশ শতকে এক অসামান্য বাঙালি মুসলমান লেখকের নাম মীর মশাররফ হোসেন। স্বসমাজ ও সম্প্রদায়ের সীমাদ্ধতাকে তিনি যেমন জানতেন তেমনি সেখান থেকে সম্ভাবনাকে কীভাবে আবিষ্কার করতে হয় ধাপে ধাপে তিনি তাও শিখেছেন। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপনাসের সব কটি যখন গ্রন্থাকারে প্রকাশিত হয়নি তখন বিষাদসিন্ধু রচনা তাঁর শিল্পঋদ্ধির অন্যতম মৌলিক প্ৰকাশ। বাঙালি মুসলিম পরিবারেই শুধু নয়, বাঙালির প্রায় সকল ঘরেই যে ধ্রুপদী এই উপন্যাস পঠিত ও আদৃত হয়েছিল তার প্রধান কারণ, সেখানে এক মানবিক কাঠামোই শুধু তিনি নির্মাণ করেননি, বাংলা ভাষা ও সংস্কৃতির ভিত্তিও তাতে পোক্ত করে দিয়েছিলেন।

মীরের আত্মজৈবনিক রচনাসমূহ, তাঁর নাট্যও অন্যান্য রচনার মধ্যে যে জীবনতৃষ্ণা রয়েছে, জীবনকে গ্রহণ এবং তার রূপ ও রসকে আত্মস্থ করার যে শিল্পমানস তাঁর মধ্যে সদা সক্রিয় থেকেছে তার তুলনা বিশ্বসাহিত্যেও খুব বেশি নেই।

ব্যক্তি হিসেবে মীরের সীমাবদ্ধতা ও শিল্পী হিসেবে তাকে অতিক্রমের নিরন্তর চেষ্টা থেকে আমরা এক তৃতীয় মীরকে পাই। তিনিই এ গ্রন্থের উদ্দিষ্ট ও আলোচ্য।

 

প্রকাশনা সোপান [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Author

    Shantanu Kaiser

     

     

  • Publisher

    SOPAN

  • ISBN

     

  • Other Details

    ১৯৬ পৃষ্ঠা। হার্ডব্যাক,জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, গদ্য, জীবন, সাহিত্য।

  • Tag

    TRITIO MIR (Life & Works of Mir Mossarraf Hossain)

আরও বই

bottom of page