বাংলার বাউল: মননে ও যাপনে
সম্পাদনা রামানুজ মুখোপাধ্যায়
বাংলার বাউল এই সংকলনে বাংলার বাউলকে দেখতে চাওয়া হয়েছে দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে। প্রথম অংশটি মনন-প্রধান। তত্ত্বে, সংগীতে ও সাহিত্যে বাউলের সুগভীর বিস্তারের অনুপম আলেখ্য আছে এই পর্বে। দ্বিতীয় গুচ্ছে আছে বাউলের যাপনচিত্রের বর্ণিল উদ্ভাস। বাউল-জীবনের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ এই লেখাগুলির প্রাণ। সূচনায় আছে কলকাতা সরকারি আর্ট স্কুলের প্রথম বাঙালি অধ্যক্ষ ও রবীন্দ্রস্নেহধন্য চিত্রকর মুকুল দের সহধর্মিনী শিল্পী বীণা দের একটি নোটখাতা। বিশ শতকের পঞ্চাশের দশকে আখড়ায় ও আসরে শুনে বাউল গান অনুলিপি করে রেখেছিলেন তিনি। বাউল-চর্চার ইতিহাসে এই নোটখাতাটি এক দুর্লভ সাক্ষ্য, এই প্রথম প্রকাশ্যে এলো।
প্রকাশক: বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে
Edited by
Ramanuj Mukhopadhyay
Publisher
Birutjatio Sahitya Sammiloni
Other Details
১৯২ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, ইতিহাস, আলোচনা: সাহিত্য, লোকসংস্কৃতি।
Tag
Banglar Baul: Manane O Japane
ISBN
978-93-91736-44-6


















