উৎপল দত্তের নাট্য ভাবনায় সমাজ ও রাজনীতি
প্রিয়াঙ্ক রায়
বিংশ শতাব্দীর বাংলা নাট্যচর্চায় সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে অবতীর্ণ হয়ে নাটক গ্রহণ করেছিল এক গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পরিচয় ঘটিয়েছিল বাংলার রাজনৈতিক থিয়েটারের প্রকৃত পথপ্রদর্শক নাট্যকার, অকপট প্রবক্তা, পরিচালক ও অভিনেতা উৎপল দত্তের সঙ্গে। বাংলা থিয়েটারের ইতিহাসে তিনি ছিলেন এক কিংবদন্তি যুগস্রষ্টা, এক বিস্ময়কর পুরুষ। যাঁর নাটক সমাজ বদলের হাতিয়ার রূপে নিজস্ব এক ঘরানা তৈরীর পাশাপাশি থিয়েটারের প্রচলিত পথকে বর্জন করে নির্মাণ করেছিল এক নতুন পথের। স্বাধীনতা-উত্তরযুগে তিনি ছিলেন বাংলা থিয়েটারে একইসঙ্গে সর্বাধিক বিতর্কিত এবং জনপ্রিয় শিল্পী। এই গ্রন্থের মধ্যে সেই অগ্নিপুরুষের সৃষ্টিজগৎকে যথাযথভাবে অনুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। তাঁর নাট্যজীবনের সূচনা পর্ব থেকে সেন্ট জেভিয়ার্স স্কুল এবং কলেজ পর্বের প্রতিটি ধাপসহ পরবর্তী চুয়াল্লিশ বছরের শিল্পীজীবনের এক সম্পূর্ণ রেখাচিত্র তৈরী করার পাশাপাশি তার মতাদর্শভিত্তিক শিল্পদর্শন ও সমকালের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর নাট্যভাবনাকে গভীরভাবে বুঝতে সাহায্য করবে। যার মধ্যে দিয়ে আগামী খুঁজে পাবে পুরনো ঐতিহ্যের সন্ধান। শুধু তাই নয়, তাঁর মতো একজন ব্যতিক্রমী বহুমাত্রিক প্রতিভার অধিকারী নাট্যব্যক্তিত্বের বহুল কর্মকান্ডের প্রতিচ্ছবি প্রতিস্থাপন করে তাঁর জীবন সংগ্রাম ও নাট্যদর্শনকে পুনরাবিষ্কারের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও এই গবেষণামূলক আকরগ্রন্থের মূল উদ্দেশ্য যা নিশ্চিতভাবে আগামীদিনে অপরিহার্য হয়ে উঠবে বলে আশা করা যায়।
প্রকাশনা অনুপমা প্রকাশনী [] বাকি তথ্য পেজের নীচে
Author
Priyanko Roy
Publisher
Anupama Prakashani
ISBN
978-81-988777-8-9
Other Details
৫০৯ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, প্রবন্ধ, নাট্যভাবনা।
Tag
UTPAL DUTTER NATYOVABNAI SAMAJ O RAJNEETI


















