top of page
রক্তকরবী: শতবর্ষের আলো-ছায়ায়

রক্তকরবী: শতবর্ষের আলো-ছায়ায়

₹350.00 Regular Price
₹280.00Sale Price

তরুণ মুখোপাধ্যায়

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী এক আশ্চর্য বহুমাত্রিক নাটক। যার বর্ণ গন্ধ একশ বছরেও ম্লান হলো না। যুগে যুগে যার নতুন ভাষ্য রচিত হয়। নানা ঘটনার নানা ব্যাখ্যা এই নাটকেই আমরা পাই। যা একই সঙ্গে আধুনিক ও উত্তরাধুনিক। এই নাটক রূপক প্রতীক সাংকেতিক সব মিলিয়ে বাংলা নাট্য ধারায় স্বতন্ত্র, অন্যরকম। একদিকে রামায়ণের বিনির্মাণ, আবার কৃষি ও যন্ত্র সভ্যতার দ্বন্দ্বের ছবি। মহাকবি দান্তের ডিভাইন কমেডির একালীন রূপও এই নাটকে আমরা খুঁজে পাই। তবু নীরক্ত নয় এই নাটক। নন্দিনীর প্রাণময় উপস্থিতি সমগ্র পরিবেশ জীবন্ত সবুজ করে রেখেছে। আছে অলক্ষে রাণুর প্রেরণাও। সেই রক্তকরবীকে ফিরে পড়া ও দেখা হয়েছে এই গ্রন্থে। প্রেম প্রতাপ দুঃখবাদ ও সুন্দরের অভ্যর্থনা কীভাবে এই নাটককে ব্যঞ্জনাময় করেছে জানতে হলে পড়তে হবে, যেতে হবে রক্তকরবীর আলো ছায়ার জগতে। সম্ভবত রক্তকরবী নিয়ে এমন সামগ্রিক ভাবনার বই আগে হয়নি। আসুন, পড়ি ভাবি দেখি “রক্তকরবী : শতবর্ষের আলো ছায়ায়“” !

 

প্রকাশনা অনুপমা প্রকাশনী [] বাকি তথ্য পেজের নীচে

  • Author

    TARUN MUKHOPADHYAY

  • Publisher

    Anupama Prakashani

  • ISBN

    978-81-988-777-9-6

  • Other Details

    ২৩৮ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, নাটক বিষয়ক।

  • Tag

    RAKTAKARABI: SHOTOBORSHER ALO-CHAYAY

আরও বই

bottom of page