আনা ফ্রাঙ্কের ডায়েরী
ভাষান্তর সুভাষ মুখোপাধ্যায়
শুধুমাত্র ইহুদি হওয়ার ‘অপরাধে’ হিটলারের ঘাতকবাহিনীর হাতে প্রাণ দিতে হয়েছিল অসংখ্য মানুষকে। বন্দিশিবিরের হাতে প্রাণ দিয়েছিল এক কিশোরীও । নাম তার আনা ফ্রাঙ্ক ঘাতকবাহিনীর হাতে বন্দি হওয়ার আগে, দু বছর দু মাস ধরে, দিনলিপি লিখেছিল আনা। এক আশ্চর্য দিনলিপি। দর্শন, সাহিত্য, রাজনীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইহুদিদের লাঞ্ছনা, প্রেম, জীবনবোধ, ঈশ্বর-দিনলিপির পৃষ্ঠায় মূর্ত হয়েছে সবই এবং তা লিপিবদ্ধ করেছে এক কিশোরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর-আনা তখন হারিয়ে গেছে বন্দিশিবিরের অন্ধকারে—প্রকাশিত হয়েছিল ‘আনা ফ্রাঙ্কের ডায়েরী'। তারপর ইতিহাস। পৃথিবীর প্রায় প্রতিটি ভাষায় অনূদিত হয়েছে সেই ডায়েরী, তাকে উপজীব্য করে মঞ্চস্থ হয়েছে বহু নাটক, নির্মিত হয়েছে চলচ্চিত্র।
এক কিশোরীর আশ্চর্য গভীর উচ্চারণে ঋদ্ধ সেই দিনলিপিরই পূর্ণাঙ্গ বাংলা রূপান্তর এই বই—আনা ফ্রাঙ্কের ডায়েরী।
প্রকাশনা দে'জ [] বাকি তথ্য পেজের নীচে
Translator
Subhas Mukhopadhyay
Publisher
Dey's
ISBN
978-93-49158-35-1
Other Details
২০০ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, অনুবাদ, আলোচনা: সাহিত্য-সংস্কৃতি
Tag
ANA FRANKER DIARY


















