দু'চাকায় চাঁদের পাহাড়
জ্যোতিষ্ক বিশ্বাস
লিখন ঋভু চৌধুরী
কবিগুরু লিখেছিলেন বাঙালি যদি আরব বেদুইন হতো, তাহলে কূপমণ্ডূকতার গণ্ডি ভাঙত। একঘেয়ে কুসীদজীবী হওয়ার থেকে, অনিশ্চিতের অভিযাত্রী হওয়ার আকাঙ্ক্ষায় ‘ঘরকুনো’ বাঙালির বদনাম ঘুচিয়েছিলেন বিভূতিভূষণের শঙ্কর। ‘চাঁদের পাহাড়‘’ হাতছানি দেয়নি এমন বাঙালি পাওয়া দুষ্কর। সেই স্বপ্নেই তাড়িত হলেন এক বাঙালি। সাইকেল নিয়ে পাড়ি দিলেন চাঁদের পাহাড়ে। মাউন্ট স্ট্যানলিতে পা রাখলেন চন্দ্রাহত যুবা জ্যোতিষ্ক। ছুঁয়ে দেখলেন অগ্নিদেবের শয্যা। আমাদের সবার স্বপ্নপূরণের প্রতীক হয়ে উঠলেন তিনি। প্রেম, প্রকৃতি, পৃথিবী, পথ—এই চার নিয়েই তাঁর জীবনালেখ্য। তাঁর পায়ের তলায় সর্ষে। আমাদের মনও ছুঁয়ে ফেলবে সেই অসীমকে বইয়ের প্রতি অক্ষরের সিঁড়ি বেয়ে। জ্যোতিষ্কর মাধ্যমেই আমাদেরও অপূর্ণ সাধপূরণের মাধ্যম এই বই।
প্রকাশনা ব্ল্যাকলেটার্স[] বাকি তথ্য পেজের নীচে
Transcreated by
Ribhu Chowdhury
Publisher
BLACK LETTERS
ISBN
978-81-990242-7-4
Other Details
১৪৪ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন। জীবনযাপন, ভ্রমণ, স্মৃতিকথা।
Tag
Du Chakay Chander Pahar: Jyotisko Biswas


















