top of page
রশোমন

রশোমন

₹৩৫০.০০ Regular Price
₹২৮০.০০Sale Price

রিয়ুনোসুকে আকুতাগাওয়া গল্প সংকলন

অনুসৃষ্টি অরিন্দম নন্দী

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

জাপানি চিত্রপরিচালক আকিরা কুরোসাওয়া নির্দেশিত ‘রশোমন’ ছবিটি উনিশশো পঞ্চাশে তৈরি হলেও, সেটা দেখার সৌভাগ্য হয়েছিল অনেক পরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ক্লাবে। সিঙ্গাপুরের অর্চার্ড রোডে তেতাল্লিশ হাজার স্কোয়্যার ফুটের ‘কিনোকুনিয়া’ বইয়ের দোকানে, বইয়ের ভিড়ে প্রায় হারিয়ে যাওয়ার জোগাড়। দু’হাজার দশে সেখান থেকেই কিনেছিলাম রিয়ুনোসুকে আকুতাগাওয়ার ইংরেজি অনুবাদে দুটি গল্প সংকলন। ‘কমলালেবু’, ‘কেসা আর মোরিতো’ এবং ‘শরৎ’ গল্পগুলি পেয়েছি অনেক পরে। সত্যি বলতে কী, সিঙ্গাপুরের ওই বইয়ের দোকানে ওই বই দুটো দেখার আগে, রিয়ুনোসুকে আকুতাগাওয়ার নাম আমি শুনিনি কোনওদিন। ‘রশোমন’ ছবিটি ছিল ভীষণ পছন্দের। বিশেষ করে, ছবিটির 'ন্যারেটিভ' বা আখ্যানশৈলী ‘ন্যারেটোলজি’-র পাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সকলেই। তুলনামূলক সাহিত্য পড়তে গিয়ে এই শৈলী বিশেষভাবে আকৃষ্ট করে আমাকে। দোকানের তাকে, প্রথমে ‘রশোমন’ শীর্ষক বইটা দেখেই আকৃষ্ট হই। হাতে তুলে নিয়ে নজরে আসে লেখকের নাম: রিয়ুনোসুকে আকুতাগাওয়া। প্রথম গল্পটাই ‘রশোমন’। দোকানে বসেই পড়ে ফেলি গল্পটা। না, এটা তো ‘রশোমন’ ছবির গল্প নয়! তাহলে?...

 

প্রকাশনা রাবণ [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে

  • Transcreated by

    Arindam Nandy

  • Publisher

    Raban

  • ISBN

    978-81-984647-1-2

  • Other Details

    ১৬০ পৃষ্ঠা। পেপারব্যাক।

  • Category

    ফিকশন-অনুবাদ, সাহিত্য, গল্প-সংকলন।

  • Tag

    Rashomon a collection of stories 

     

Related Products

bottom of page