বাংলা সাময়িকপত্রে বয়নশিল্প (১৯০৫–১৯৪৭)
সংকলন ও সম্পাদনা নিলয় কুমার বসাক
বাংলা তথা ভারতের বয়নশিল্পের সুপ্রাচীন ঐতিহ্য আবহমানের গৌরবোজ্জ্বল অধ্যায়। একদা বিশ্বের পোশাক পরিধানের রুচি নিয়ন্ত্ৰণ করত এখানকার উৎকৃষ্ট বস্ত্রসম্ভার; দেশ-বিদেশের রাজা-বাদশাহ, সাম্রাজ্ঞীদের কাঙ্খিত বস্তু ছিল নানাধরনের সূক্ষ, মিহি বস্ত্রখন্ড । ব্রিটিশ শাসন সেই গৌরবকে ধ্বংস করলেও তার শেকড়কে সমূলে উৎপাটিত করতে পারেনি। , ফলস্বরূপ জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ও স্বাধীনতা অর্জনের পথে অন্যতম হাতিয়ার হয়েছিল এই বয়নশিল্পই। তুলা, রেশম, খদ্দর, মোটা কাপড়, চরকা, বয়ন বিদ্যালয়, খটখটি তাঁত, কাপড়ের মিল—সব মিলিয়ে বিংশ শতকের প্রথমার্ধে এই শিল্পের পুনর্জাগরণে একধরনের উন্মাদনা তৈরি হয়েছিল। বস্ত্রশিল্পকে উজ্জীবিত করতে যন্ত্র-তাঁতকে আশ্রয় করে কাপড়ের মিল স্থাপন ঠিক কতটা প্রভাবিত করেছিল হস্তচালিত তাঁতশিল্পকে? বাংলায় তুলা চাষে স্বনির্ভরতা আনয়নের উদ্যোগ কতটা ফলপ্রসূ হয়েছিল? প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে কেমন ছিল বাংলা ও ভারতের বয়নশিল্পের গতিপ্রকৃতি? তাঁতের আড়ংগুলির অবস্থাই বা কেমন ছিল? সর্বোপরি, বয়নশিল্প তৎকালীন সমাজে ঠিক কতটা প্রভাব বিস্তার করেছিল? এই সব বিষয় সম্পর্কে একটা আভাস পাওয়া যাবে এই সংকলকন গ্রন্থটি থেকে। এককথায় এই সংকলনটি ১৯০৫-১৯৪৭—এই সময়কালের বয়নশিল্পের একটি খন্ডিত চিত্র।
প্রকাশক: সহচর [] বাকি তথ্য পেজের নীচে
Complied & Edited by
Nilay Kumar Basak
Publisher
Sahachar
Other Details
৪৬২ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন; প্রবন্ধ; শিল্পকলা, সমাজ-ইতিহাস।
Tag
Bangla Samoyikpotre Bayonshilpa (1905-1947)
ISBN
978-93-49668-12-6


















