top of page
কথা কলকাতা

কথা কলকাতা

₹350.00 Regular Price
₹280.00Sale Price

ফাল্গুনী মুখোপাধ্যায়

সম্পাদনা অরিত্রী দে

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

ইংরেজ ঔপনিবেশিক শক্তি প্রায় ফোকটে ভারতের মতো বিশাল দেশকে দখল করেছিল। ঐতিহাসিক লেস্টো হাচিনসন খেদোক্তি করেছিলেন যে ক্লাইভ প্রবেশ করলে তাকে দেখার জন্য যে-ভিড় হয়েছিল, সেই ভিড়ের প্রত্যেকে একটা করে ঢিল ছুড়লে ক্লাইভের পালানোর পথ ছিল না। সেই সময়ের বাঙালি সমাজের নেতা নবকৃষ্ণ দেব পলাশীর যুদ্ধে জয়ী ক্লাইভকে সংবর্ধনা দেওয়ার জন্য ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। তারপর থেকে শহর হিসেবে কলকাতার উত্থান, বিকাশ, তার নানা বোল-চাল ও চিহ্ন মানুষকে আকৃষ্ট না করে পারেনি। ফলে কলকাতা কখন যেন তার চারপাশ নিয়ে ‘চরিত্র’ হয়ে উঠেছে। হাওড়া ব্রিজ, ট্ৰাম-সহ কলকাতার পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট, পুস্তক প্রকাশনা, থিয়েটার, বেতারগ্রামোফোন রেকর্ড-চলচ্চিত্র নিয়ে বাঙালির বিনোদন-সহ পঞ্জিকাকেন্দ্রিক স্বভাব সবই উঠে এসেছে ‘কথা কলকাতা’-র প্রবন্ধ সম্ভারে। বাদ পড়েনি উত্তর কলকাতা ও কলকাতার সাতের দশক-এর মতো গুরুত্বপূর্ণ টাইমফ্রেম, যা আমাদের চির পরিচিত অথচ রহস্যে মোড়া কলকাতা সম্পর্কে জানার আগ্রহকে সন্তুষ্ট করে।

 

প্রকাশনা তবুও প্রয়াস [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে

  • Author

    Falguni Mukhopadhyay 

  • Publisher

    Tobuo Proyas

  • ISBN

    978-93-48855-78-7

  • Other Details

    ১৬৭ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, ইতিহাস, স্থানচর্চা ।

  • Tag

    KATHA KOLKATA (A Collection of Bangla Essays) 

আরও বই

bottom of page