আমার বাংলাদেশ
পবিত্র সরকার
বয়েস তখন নয় পার হয়েছে, সেই ঢাকা জেলার উত্তরপ্রান্তে, ধামরাইয়ের লাগোয়া, বংশাই নদীর ধারে ‘পঞ্চাশ’ গ্রামে ৷ বাড়িতে ‘অর্ধসাপ্তাহিক আনন্দবাজার পত্রিকা' আসে ডাকবাহিত হয়ে, চার ভাঁজে পাট-পাট। বালিয়াটি বা বালিহাটির জমিদারের এক ছোট তহশিলদার বা নায়েব আমার পালক-পিতার এরোপ্লেনের অচেনা আওয়াজ কখনও কখনও পাওয়া যায়, আমরা বালকবালিকারা প্লেন দেখতে ছুটে বেরোই। তখন বাবার কাছারি ঘরে আলোচনা পার্টিশন-দেশ ভাগ হতে চলেছে। অদ্ভুত অদ্ভুত নাম সব উচ্চারিত হয়, গান্ধি, নেহেরু (ওই উচ্চারণে), জিন্না, প্যাটেল ইত্যাদি। সুভাষ বোসের অনুপস্থিতি নিয়ে আসেন, ভিন্ন হুঁকোয় তামাক খান, এবং এই একই আলোচনায় মগ্ন হন। হিন্দু প্রতিবেশীদের দেশ ছেড়ে যাওয়ার সম্ভাবনাকে তাঁরা আমল কাছারি ঘরে গ্রামের হিন্দু মধ্যবিত্ত গৃহকর্তারা তা পড়তে সন্ধেবেলায় জমায়েত হন, সুগন্ধি তামাক পোড়ে, হুঁকোতে ‘বুড়বুড়’ শব্দ ওঠে। মন্বন্তরের ‘ফ্যান দাও, ফ্যান দাও' আর্তনাদ কিছুদিন আগে থেমেছে, যুদ্ধের উত্তেজনাও আর নেই, যদিও সেই দূর গ্রামের আকাশে সমাবেশ ক্ষুব্ধ হয়ে ওঠে। কে তাঁরা, আমাদের জীবনে কী তাঁদের ভূমিকা। ধামরাই হার্ডিঞ্জ স্কুলে যাই, ক্লাস থ্রি থেকে সবে ফোরে উঠেছি। আবছা শুনি যে দেশ ভাগ হবে, একটা ‘হিন্দুস্থান’, আর-একটা ‘পাকিস্থান’। আর আমরা যে দেশে আছি সেটা নাকি ‘পাকিস্থানে’ পড়বে। আমাদের পঞ্চাশ গ্রাম হিন্দুসর্বস্ব, কিন্তু দক্ষিণদিকে গায়ে লাগা মুসলমানসর্বস্ব ইসলামপুর গ্রাম থেকে বাবার মুসলমান বন্ধুরাও দেন না, বলেন, ‘কই জাইবেন জন্মের ভিটা ছাইরা ? আমরা আছি কী করতে?' কিন্তু গুজব হাওয়ায় ছড়ায়, সংবাদপত্রেও কোনও আশ্বাসের খবর নেই। র্যাডক্লিফ সাহেব যে তখন ছুরি শানাচ্ছেন সে খবর আমরা ছোটরা কেউ রাখি না ৷
প্রকাশনা এবং অধ্যায় [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে
Author
Pabitra Sarkar
Publisher
Ebong Adhyay
ISBN
978-93-93638-47-2
Other Details
২২০ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, প্রবন্ধ, ইতিহাস, সমাজ, রাজনীতি, স্মৃতিকথা।
Tag
AMAR BANGLADESH (Collection of Articles)


















