top of page
চাঁদ উবাচ

চাঁদ উবাচ

₹250.00 Regular Price
₹200.00Sale Price

আড্ডায় অনিরুদ্ধ লাহিড়ী

প্রসঙ্গ: রাজনীতি

সম্পাদনা বিপ্লব নায়ক

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

আগাগোড়া আড্ডার আমেজে চলতে থাকা কথাবার্তায়, চিন্তার চেনা অলিগলির বাঁকে হঠাৎ হঠাৎই অচেনার সাক্ষাতে চমকে ওঠার নজির, এই বইয়ের একটা চারিত্রিক লক্ষণ বলা চলে। কাজেই যাকে বলা যায় চেনা বৃত্তে দাগ বোলানোর আরামপ্রিয়তা, সচেতনে ব্রাত্য। চেনা-অচেনার এই চলাচলতায় হে পাঠক, আপনার মধ্যে ক্রমশ তৈরি হতে থাকা এক চিরচেনা বোধ, বারংবার তাই ধাক্কা খেতে বাধ্য। দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হওয়া রাজনীতি, দর্শন, মতাদর্শ, প্রশ্ন-প্রতিপ্রশ্নে একাকার । অনিরুদ্ধ লাহিড়ী শুধুমাত্র প্রশ্ন রেখেছেন তাই নয়, যৌক্তিকতার পাশাপাশি তাঁর অভিজ্ঞতার সঞ্চয় উজাড় করে দেখিয়েছেন সেইসব প্রশ্নের সঙ্গে সমকালীনতার যোগসূত্র, সাম্প্রতিক সমস্যার নিগূঢ় সত্য এবং পরিত্রাণের সম্ভাব্য পিচ্ছিল পথচিহ্ন।

যদিও আড্ডা অসমাপ্ত রেখেই চলে যান তিনি। কিন্তু আড্ডাবাজরা বিলক্ষণ জানেন, আড্ডা শেষ মানেই পরবর্তী আড্ডার অপেক্ষা শুধু নয়, আয়োজনেরও শুরু। সেই সূত্রেই এই বইয়ের পরিকল্পনা। আড্ডার এই পরিসরের কেন্দ্রে পাকাপাকিভাবে থেকে গেলেন চাঁদ স্বয়ং আর আমাদের সকলের জন্য খুলে দিলেন তাতে যোগ দেওয়ার অনন্ত সম্ভাবনা।

 

প্রকাশক তৃতীয় পরিসর [] বাকি তথ্য পেজের নীচে

  • Conversation with

    Aniruddha Lahiri

  • Publisher

    Triteeyo Porisar

  • ISBN

    978-81-984954-1-9

  • Other Details

    ১১৭ পৃষ্ঠা। পেপারব্যাক।

  • Category

    নন-ফিকশন, আলোচনা, কথোপকথন।

  • Tag

    Chand ubacha

আরও বই

bottom of page