মিহি কথা কড়া পাক
ঋত্বিক মল্লিক
লেখক দীর্ঘ দিন ধরে নানা বিষয়ে আলোচনা, বিতর্ক কিংবা সমালোচনামূলক বহু প্রবন্ধ লিখেছেন বিবিধ সংবাদপত্রে। কোনো লেখার সুর বাঁধা আছে লঘু চালে, কোনো লেখায় আবার সচেতন বিষয়গাম্ভীর্যের ছাপ। 'এপ্রিল ফুল' কীভাবে চালু হল, কিংবা পাউরুটির ইতিহাসে সমাজবদলের ডাক কীভাবে মিশে গেল— এসব নিয়েও যেমন মজলিশি প্রবন্ধ রয়েছে তালিকায়, তেমনই আবার পাগলা গারদের আড়ালে অর্থনীতির চাকা কীভাবে বন্দিদের ঘামে পিচ্ছিল ও গতিময় হয়ে উঠতে পারে, কিংবা গুপ্তচরবৃত্তির কোড বদল গোটা ইতিহাসে কী সাংঘাতিক সব চিহ্ন রেখে গেছে, তা নিয়েও আলোচনার অবকাশ করে দিয়েছে তাঁর প্রবন্ধ। হালকা চালে লেখা 'মিহি কথা' আর সিরিয়াস প্রবন্ধগুচ্ছের ভঙ্গি ধরা থাকল ‘কড়া পাক’-এ। এই দুই ভিন্ন স্বাদের বাছাই প্রবন্ধ নিয়েই এ বই হয়ে উঠেছে মিহি কথা কড়া পাক
প্রকাশক তৃতীয় পরিসর [] বাকি তথ্য পেজের নীচে
Author
Ritwick Mallick
Publisher
Triteeyo Porisar
ISBN
978-81-994758-2-3
Other Details
৯৪ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, আলোচনা।
Tag
Mihi Kathaa Karaa Paak


















