শান্তিনিকেতন প্রসঙ্গ
শ্রীসুধীরচন্দ্র কর ও শ্রীমতীসাধনা কর
“শান্তিনিকেতনের কথা দেশ বিদেশের লোকে জানতে চায়। শান্তিনিকেতনের জীবন-প্রবাহ-রবীন্দ্রনাথের জীবদ্দশায় ও তাঁর অবর্তমানে দুই অবস্থাতেই কিরূপ চলেছে; কাজকর্মের রীতিনীতি সেখানে কখন্ কোন্ পথ নিয়েছে, আশে-পাশেও কোন্ ক্ষেত্রে শান্তিনিকেতনের কী প্রবর্তনা কতটা কাজ করছে, - এক-কথায়, এখানে কী-রকম কী-সব হয়ে থাকে ও তা কী উদ্দেশ্যে-এ-অনুসন্ধিৎসা অনেকস্থলে অনেকের মনেই রয়েছে;–এ কথা যে কত সত্য, তা আরো বোঝা যাচ্ছে, যানবাহনের একটু সুবিধা হয়ে যেতেই দিনের পর দিন এখানে অগণিত অতিথি-অভ্যাগত ও দর্শনার্থীর বর্ধিত ভীড় থেকে। কাছে এসে যাঁরা দেখে-শুনে যাচ্ছেন, স্বল্প সময়ের মধ্যে সব-কথা জানার সুবিধা তাঁদের হয় না, – দূরে যাঁরা থাকেন তাঁদের অসুবিধো আরো বেশী। এই জানার কাজ গ্রন্থের সাহায্যেও অনেকটা মিটতে পারে। এই ভেবেই এ গ্রন্থের অবতারণা। এর অধ্যায়ে অধ্যায়ে বর্ণিত বিষয়সমূহ শান্তিনিকেতনকে জানবার পক্ষে যদি কিছু সহায়ক হয় তবেই এর প্রকাশ সার্থক মনে করা যেতে পারে।”
প্রকাশক: বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে
Author
SRI SUDHIRCHANDRA KAR & SMT. SADHANA KAR
Publisher
Birutjatio Sahitya Sammiloni
Other Details
হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, ইতিহাস, আলোচনা: সাহিত্য, সংস্কৃতি।
Tag
Santiniketan Prasanga
ISBN


















